নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে বিজেপি থেকে বহিস্কার হওয়া বিজেপি হাওড়া সদরের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। সূত্র মারফত জানা গেছে আগামী ১৬ ই ডিসেম্বর হাওড়ার শরৎসদনে তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি সংগঠনের উদ্যোগে এক মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।
আর সেই মিলন উৎসবের দিনই বিকাল তিনটে নাগাদ তৃণমূল কংগ্রেসে সম্ভবত যোগদান করতে চলেছে বিজেপি থেকে বহিষ্কৃত হাওড়া সদরের প্রাক্তন বিজেপি সভাপতি সুরজিৎ সাহা।