BREAKING

Tuesday, 21 December 2021

বালির নিখোঁজ দুই গৃহবধূ পালিয়েছে রাজমিস্ত্রির সঙ্গে


নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: নিখোঁজ হওয়ার পাঁচদিন পর খোঁজ মিললো বালির নিখোঁজ হওয়া দুই গৃহবধূ। ও তাদের সাঁত বছরের ছেলে আয়ুসের। সূত্রের খবর এরা দুই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছিল মুর্শিদাবাদে।

প্রসঙ্গত গত ১৩ ই ডিসেম্বর হাওড়ার বালির নিশ্চিন্দা সাপুই পাড়ার বাসিন্দা। একই পরিবারের ওই দুই গৃহবধূ হুগলির শ্রীরামপুরে শীতের পোশাক কিনতে যাবে বলে বেরিয়েছিল তাদের সাঁত বছরের ছেলেকে নিয়ে। আর এর পরে আর বাড়ি ফেরেনি তারা। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর না ফেরার খোঁজ খবর শুরু হয়। কিন্তু তাদের সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে দ্বারস্থ হয় নিশ্চিন্দা থানায়।

আর এর পরেই ওই দুই গৃহবধূর মোবাইলের সূত্র ধরে পুলিশ চালায় পুলিশ। সেই সময় অনন্যার কললিস্টে এক অচেনা নাম্বার সন্দেহ হয় পুলিশের। সেই নাম্বারের সূত্র ধরেই পুলিশ জানতে পারে সুভাষ নামের এক ব্যক্তির সঙ্গে নিখোঁজের দিন কথা হয় তাদের। এর পরেই পুলিশ সুভাষের বাড়ি যায় এবং সেখানে সুভাষের সন্ধান মেলেনি। প্রসঙ্গত কিছুদিন আগে কর্মকার বাড়ি সংস্কারে সুভাষ ও শেখার নামের দুই রাজমিস্ত্রি। আর সেই সময়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে তাদের। কিন্তু ওই দুই গৃহবধূ ও তাদের সন্তানকে কোথায় রাখা হয়েছে তার সন্ধ্যান চালাচ্ছে পুলিশ।