অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: ক্রিস মাস উপলক্ষে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে চলছে এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান। আর সপ্তাহ ব্যাপী সেই অনুষ্ঠানের আজ মঙ্গলবার বাউড়িয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। মূলত রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে বেড়ে চলা সাইবার অপরাধ, নারী ও শিশুদের সুরক্ষা। সাইবার অপরাধের মতো বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই সচেতনতা শিবিরে। আর এদিন দেশাত্ববোধক গান ও নৃত্যের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান।
আর এদিনের এই এই সচেতনতা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদিত মন্ডল ডিএসপি নবান্ন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাইবার ক্রাইম বিশেষজ্ঞ " বিভাস চ্যাটার্জী। আর এদিনের এই গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া - র ' ন্যাশনাল ডিরেক্টর ' বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"র (MR. DODDY SUDARSAN MURTY, National Director of North pointe community India) মূলত তাঁরই উদ্যোগে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এদিনের এই সমগ্র অনুষ্ঠানটি।
আর এদিন এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডাইরেক্ট ডোড্ডি সুদর্শন মূর্তি, জ্ঞান, প্রজ্ঞা, সততা, আত্মা প্রত্যয়, কঠোর পরিশ্রমের উপরে আলোচনা করেন। পরে তিনি বলেন আমরা যদি এই পাঁচটি কাজ যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আগামী দিনে আরও ভালো ভাবে এগিয়ে চলতে পারবো।
এদিন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেয়। আর এই সম্পর্কের এদিন বিদিত মন্ডল বলেন, সাইবার অপরাধ থেকে বাঁচতে সব সময় দুবার করে ভেরিফিকেশন করুন। পাশাপাশি তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়ায় ঝট করে বিদেশি কোন বন্ধুর সাথে বন্ধুত্ব গড়ে তোলা থেকে বিরত থাকুন। পাশাপাশি ঝট করে নিজের তথ্য অপরের সাথে শেয়ার না করাই শ্রেয়। তাই সাইবার অপরাধ থেকে বাঁচতে নিজেকেও সতর্ক থাকা উচিত
পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে সাইবার বিশেষজ্ঞ বিভাস চ্যাটার্জী বলেন, দেশ তথা বিশ্ব জুড়ে আজ বার বাড়ন্ত হয়েছে সাইবার অপরাধ। তাই সাইবার ক্রাইম অপরাধ থেকে ভয় না পেয়ে এমন ঘটনা ঘটলে সাথে সাথে অভিযোগ দায়েক করুন। আর এবিষয়ে তিনি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে সচেতন করার জন্য বলেন, কোন ধরনের ওটিপি, কারোর সঙ্গে শেয়ার করবেন না। কোন অপরিচিত, ব্যাক্তির দ্বারা পাঠানো কোন লিঙ্ক খুলবেন না। কোন লটারি বা টাকা পয়সার ফাঁদে পা দেবেন না। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং স্থানীয় থানায় অভিযোগ দায়েক করুন।