BREAKING

Sunday, 26 December 2021

Alerts: চলবে বৃষ্টি


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: ভারতে সাধারণত ডিসেম্বর, জানুয়ারি মাস কিন্তু শীত কাল। এদিকে গত কয়েক দিন দেশের বিভিন্ন রাজ্যে শৈত্যপ্রবাহ চললেও। বর্তমানে তা আসতে আসতে উদাও হতে বসেছে। যার মূল কারণ হিসেবে আবহাওয়া বিশেষজ্ঞরা ঘূর্ণাবর্তকেই দায়ী করছে। এদিকে পশ্চিমবঙ্গ সহ দেশের বহু রাজ্যেই ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে পূবালী হওয়া। আর তার হাত ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ।

 আর সেই পূবালী হাওয়ার হাত ধরেই ইতিমধ্যে বঙ্গপোসাগরে সৃষ্টি হয়েছে এক পশ্চিমী ঝঞ্ঝা। আর সেই পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়া এই দুইয়ের দাপটে রাজ্যে ইতিমধ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। ফলে গত কয়েক দিনের সেই কনকনে ঠান্ডা এখন কার্যত উদাও রাজ্য থেকে। এদিকে আজ রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস।

জানা গেছে আজ রবিবার রাজ্যের পাহাড়ের বেশকিছু জায়গায় আজ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। জানা গেছে পাহাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিংপং এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ ইতিমধ্যে রবিবার ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি পাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে এই শীতের মরসুমে তুষার পাতের আশায় রাজ্যের বহু পর্যটকই ইতিমধ্যে ভিড় জমিয়েছে দার্জিলিং ও সংলগ্ন পর্যটন কেন্দ্র গুলিতে। ফলে যদি বৃষ্টি পাত হয় তবে কিছুটা আনন্দ মাটি হতে পারে এই সময়ে সেখানে উপস্থিত পর্যটকদের।

এ দিকে শুধু দার্জিলিং বা কালিংপং নয় আগামী কাল অর্থাৎ সোমবারও বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলার বেশকিছু অংশে। এমনি খবর জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। জানা গেছে আগামী কাল রাজ্যের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা বলে পরিচিত মূলত বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গেছে।

এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই চার জেলা ছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আকাশ প্রধানত পরিস্কার থাকবে। সাথে ঝলমলে রৌদ্ৰ যুক্ত পরিস্কার আকাশ থাকবে। তবে বাড়তে পারে দিনের এবং রাতের সর্বোচ্চ ও সর্ব নিম্ন তাপমাত্রা। পাশাপাশি আগামী ৩০ শে ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে।