BREAKING

Friday, 24 December 2021

Accident: সম্প্রতি উড়ালপুলে দুর্ঘটনায় মৃত তিন


নিজেস্ব প্রতিনিধি, অজানা।বাংলা: আবারও মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো শহরের বুকে। জানা গেছে শুক্রবার সম্প্রীতি উড়ালপুলে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর সেই দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। পাশাপাশি এঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর রাস্তায় করব্যরত পুলিশ কর্মীরাই আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।

এদিকে সূত্রের খবর, শুক্রবার দুপুরে তারাতলা ও বজবজের মধ্যে সংযোগকারী সম্প্রীতি উড়ালপুল ধরে একটি বাইকে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে যাচ্ছিলেন কলকাতার একবালপুরের বাসিন্দা মহম্মদ ফিরোজ। ঠিক সেই সময় উল্টো দিক দিয়ে  আসা একটি বাস তার বাইকে ধাক্কা মারে। আর এঘটনার পরে রাস্তায় ছিটকে পরে যায় বাইকে থাকা ওই তিন  আরোহী। এদিকে এঘটনার পরে তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পাশাপাশি এঘটনায় আহত হয়েছে আরও এক জন। তাকে গুরুতর আহত অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে পুলিশ বলে সূত্রের খবর। এদিকে শহরের উড়ালপুল গুলিতে বার বার এমন দুর্ঘটনা কিভাবে ঘটছে। এখন তা নিয়েই উঠছে প্রশ্ন।

এদিকে দুর্ঘটনা পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।