BREAKING

Thursday, 28 April 2022

সেক্টর ফাইভের কাছে সাত সকালেই দুর্ঘটনায় আহত এক


ডেস্ক রিপোর্ট: সাত সকালেই গাড়ি উল্টে আহত হলো এক। এমনি ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ স্টেশনের কাছে। সূত্রের খবর এদিন সকালে ডিবাইডারে ধাক্কা মেরে উল্টে হঠাৎই উল্টে যায় ওই গাড়িটি। আর এঘটনায় গুরুতর আহত হয় ওই গাড়িটির চালক। পরে তাকে পুলিশ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বলে সূত্রের খবর।