ওয়েব ডেস্ক: রাজ্যে ক্রমশই বাড়ছে গরমের তাপমাত্রার পারদ। আর সেই গরমের জেরে রাজ্যের পাশাপাশি উলুবেড়িয়াতেও স্বাভাবিক ভাবে কম অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির। আর তার জেরেই এবার রক্ত শূন্যের মতো ঘটনা ঘটলো উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।
জানা গেছে গত ২৯ শে মে শুক্রবার ওই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ছিলোনা কোন প্রয়োজনীয় রক্তের বিভাগ। আর তার জেরেই চরম সমস্যায় পড়তে হয় জটিল অস্ত্রপ্রচারের জন্য রক্ত নিতে আসা রোগীর আত্মীয় থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবারের সদস্যদের। মূলত গ্রীষ্মের প্রখর দাবদাহের কারণে রক্তদান শিবির না হওয়ার কারণে হাসপাতালে রক্তের এমন ঘারটি বলে সূত্রের খবর।