BREAKING

Thursday, 28 April 2022

ALERT: আজ রাতেই জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা


ডেস্ক রিপোর্ট: আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় হানা দিতে চলেছে কালবৈশাখী।  উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। আর সেই ছবি সামনেই আসার পরেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাঁকুড়া ও ঝাড়গ্রামের আকাশে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। আর তার জেরেই ওই দুই জেলার বেশকিছু এলাকায় আর রাতের মধ্যেই ঝড়বৃষ্টি শুরু হতে পারে। পাশাপাশি রয়েছে শিলাবৃষ্টিরও সম্ভাবনা। পাশাপাশি আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের একাংশের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী। শুধু তাই নয় এদিন রাতের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, সবং, সহ পুরুলিয়ার একাংশে।