BREAKING

Saturday, 12 March 2022

বাংলায় আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়


ডেস্ক রিপোর্ট: রাজ্যে দিন দিন ক্রমশ বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। আর মার্চেই ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে বাংলার তাপমাত্রা। এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। আর এই তাপমাত্রা বৃদ্ধির মধ্যেই ভয়াবহ ঘুর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস সূত্রে।

 জানা যাচ্ছে, এবার ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়বে বঙ্গোপসাগরে। এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরের বুকে একাধিক ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা সবথেকে বেশি বলে মনে করছে আবহাওয়াবিদরা। আর এই ক্রান্তীয় ঝড় হল এক বিস্ময়কর এবং শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ। এই ঝড় হলে, তার ফলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে এর প্রভাব থাকে।