BREAKING

Tuesday, 15 February 2022

উলুবেড়িয়ায় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন শহীদের স্ত্রী


নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: ১৪ ই ফেব্রুয়ারি দিনটি সারা পৃথিবী জুড়ে পালিত হয় ভালোবাসার দিন হিসাবে। কিন্তু সেই ভালোবাসার দিনটিকেই কালো দিবস হিসাবে পালিত করে ভারতীয়রা। কারণ ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালায় জঙ্গীরা। শহীদ হন ৪০ জন ভারতীয় বীর সৈনিক।

আর তার পর থেকেই ভালোবাসার এই দিনটি ব্ল্যাক ডে হিসাবে পালন করে বহু ভারতীয়। এদিকে পুলওয়ামার সেনা কনভয়ের উপর হামলায় শহীদ হন হাওড়ার উলুবেড়িয়ার বাউড়িয়ার চককাশি রাজবংশী পাড়ার সাঁতরা পরিবারের ছেলে বাবলু সাঁতরা।

আর পুলওয়ামা কাণ্ডের তৃতীয় বর্ষ ছিল গতকাল সোমবার। আর এই দিন শহীদ বাবলু সাঁতরার স্মৃতিতে উলুবেড়িয়া কালীবাড়ি ও তৎসংলগ্ন এলাকায় প্রায় ১০০ জন মানুষের হাতে পানীয় জল, খাদ্য সামগ্রী, চকলেট, মিষ্টির প্যাকেট তুলে দেন শহীদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা।

ঠিক তিন বছর আগে এমনি এক ভালোবাসার দিনে নিজের ভালোবাসার মানুষকে হাঁসি মুখে বিদায় জানিয়ে ছিলেন মিতা দেবী। আর মিতা দেবীর এই মহৎ উদ্যোগকে আমরা জানাই কুর্নিশ।