নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: ডাম্পারের ধাক্কায় এক পথচারীর মৃত্যু ঘিরে ঘুন্ধুমার আমতার শিবেরহানা এলাকা। জানা গেছে সোমবার দুপুরে আমতা উলুবেড়িয়া রাজ্য সড়কের শিবেরহানার কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। আর এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এদিকে এঘটনার জেরে তিনটা ডাম্পারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায় আমতা উলুবেড়িয়া রাজ্য সড়কে। এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আমতা থানার পুলিশ। আর তার পরেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।
এদিকে সূত্রের খবর, এঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজাপুর ও আমতা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় রেফ।
আর এর পরেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠায় পুলিশ।