BREAKING

Sunday, 9 January 2022

হাওড়ায় পথ অবরোধ মঙ্গলা হাটের ব্যাবসায়ীদের


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, হাওড়া: করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চলছে কোভিড মোকাবিলায় একাধিক বিধি নিষেধ। এদিকে কোভিড সংক্রমণ রুখতে হাওড়া জেলার সব থেকে বড় বস্ত্র হাট হাওড়ার মঙ্গলা হাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। আর সেই হাট বন্ধের প্রতিবাদে রবিবার হাওড়া ময়দান সংলগ্ন বঙ্গবাসী মোড় অবরোধ করলো মঙ্গলা হাটের ব্যবসায়ীরা।

মূলত হাট খোলার দাবিতে এদিনের এই অবরোধ বলে জানা গেছে। সূত্রের খবর এদিন ওই হাটের ব্যবসায়ীদের অভিযোগ। রাজ্যে যখন সমস্ত কিছু খোলা তখন মঙ্গলা হাট বন্ধ করার মানেকি প্রশাসনের। পাশাপাশি তারা আরো বলেন, হাট বন্ধ থাকায় টান পড়বে তাদের রুজি রুটির উপর। ফলে সমস্যায় পড়বে তাদের পরিবার গুলি। এদিকে দীর্ঘক্ষণ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। 

যদিও পরে ঘটনা স্থলে পৌছায় পুলিশ কর্মীরা। তাদের সহযোগিতাতেই  উঠে যায়।