BREAKING

Sunday, 5 December 2021

শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে "জাওয়াদ", বঙ্গে চলছে বৃষ্টি

নিজেস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরের উপর অবস্থান করা ঘূর্ণিঝড় "জাওয়াদ" ক্রমেই শক্তি ক্ষয় করে বর্তমানে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। আর তার জেরেই উড়িষ্যা, অন্ধ্র উপকূলের পাশাপাশি ভারী বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা গুলিতে।

আর সেই নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। রাজ্যের উপকূলীয় অঞ্চল দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণির সমুদ্র প্রায় পর্যটন শুন্য। প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকত গুলিতে চলছে করা নজরদারি। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইক প্রচারও।

অন্যদিকে জাওয়াদের হাত ধরে রাজ্যের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলী, কলকাতায় চলছে বৃষ্টিপাত। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমানেও এই মুহূর্তে ঝিরঝিরে বৃষ্টিপাতের খবর মিলেছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের উপকূলীয় জেলা গুলিতে নিম্নচাপের কারণে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে ঝড়ো হাওয়া।