BREAKING

Thursday, 16 December 2021

মাইথন পর্যটন কেন্দ্রে বড় নৌকা ও স্পিড বোর্ডের উদ্বোধন করলো বিধায়ক বিধান উপাধ্যায়


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্যের অন্যতম এক পর্যটন কেন্দ্র হলো মাইথন। আর এই পর্যটন কেন্দ্রকে শীর্ষে পৌঁছে দিয়েছে পর্যটন কেন্দ্র লাগোয়া লেক ও তাকে কেন্দ্র করে গড়ে ওঠা নৌকা বিহার।

আর এই পর্যটন কেন্দ্রেই এবার বড় নৌকা ও স্পিড বোর্ডও চালু হতে চলেছে। জানা গেছে থার্ডডাইক তালতলা ঘাটে ছয়টি গোষ্ঠীকে নিয়ে প্রায় ৯ লক্ষ টাকা ব্যাংক ঋণের মাধ্যমে ক্রয় করা হচ্ছে একটি বড় নৌকা। যেখানে এক সঙ্গে ৩০ জন যাত্রী মাইথন লেকে করতে পারবে নৌকা ভ্রমণ। তা ছাড়া কেনা হয়েছে একটি ছয় সিটের স্পিড বোর্ড। পাশাপাশি নতুন করে রঙ ও সংস্কার করা হচ্ছে পুরানো ৮৬ টি নৌকাকেও।
আর বৃহস্পতিবার এই সবকিছুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ একাধিক ব্যাক্তিবর্গ।
আর এই প্রসঙ্গেই এদিন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, মাইথনের অন্যতম সুন্দর জায়গা হলো তালতলা ঘাট। পাশাপাশি তিনি ধন্যবাদ জানায় নৌকা চালকদেরও। তিনি বলেন, এতো সুন্দর ভাবে ঘাট গুলো সাজিয়ে রেখে তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বড় নৌকা ও স্পিড বোর্ডের ব্যাবস্থা করেছে। আর এর ফলে তাদের উপার্জনের বৃদ্ধির পাশাপাশি সুন্দর্য বৃদ্ধি পাবে মাইথনের।
আর এই বিষয়েই এদিন নৌকা চালক সাবির আনসারী বলেন, রিভার, আর্থ, স্কাই, স্টার, ল্যান্ড ও মুন এই ছয়টি গোষ্ঠী মিলে ব্যাংক থেকে একটি বড় নৌকা, একটি স্পিড বোর্ড ও ৮৬ টি নৌকা সংস্কার করা হয়। এর কারণ নৌকার উপর নির্ভর করেই আমাদের জীবন জীবিকা চলে। আর তাই এই তালতলা ঘাটের সুন্দর্য্য বৃদ্ধিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে মাইথনে পর্যটন এলে তারা অন্তত একবার করে নৌকা বিহার করে।