নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: রাজ্যে চলছে শীতের মরসুম, আর শীত মানেই মেলা আর উৎসব। আর সেই শীতের শুরুতেই মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো ৩০ তম দামোদর মেলার। এদিন গ্রামীণ হাওড়ার আমতার রসপুরে প্রদীপ প্রজ্বলন করে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি। পাশাপাশি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপঙ্কর কোলে, রসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মঙ্গলবার ৭ ই ডিসেম্বর থেকে আগামী ১৩ ই ডিসেম্বর আমতার রসপুর রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন অঙ্গনে অনুষ্ঠিত হবে এই মেলা। যেখানে আগামী কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবছরের এই দামোদর মেলা।