BREAKING

Thursday, 9 December 2021

আগামী ১৬ ও ১৭ ই ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘট


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: ব্যাংকের বেসরকারিকরণ সহ একাধিক দাবিতে আগামী ১৬ ও ১৭ ই ডিসেম্বর দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ভারতের ১০ টি শ্রমিক সংগঠন। গতকাল বুধবার আই এন টি ইউ সি, সি আই টি ইউ সহ দেশের ১০ টি শ্রমিক সংগঠন এক যোগে বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে।
ধর্মঘটিদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে সংসদের চলতি অধিবেশনে ব্যাঙ্কিং সংশোধনী বিল পেস করতে চলেছে মোদি সরকার। যেখানে কোন কথাই শোনা হচ্ছে না বিরোধীদের। শোনা হচ্ছেনা তাদের আপত্তির কথাও আর তারই প্রতিবাদে এই ধর্মঘট বলে জানা যাচ্ছে।