BREAKING

Thursday, 16 December 2021

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ


রমিত সরকার , নদীয়া : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ গুলিতে বেড়েছে বহিরাগতদের আনা গোনা। আর তাই সেই আনাগোনা রুখতে এবার উদ্যোগী হলো নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। 
 
আর বুধবার এই মর্মে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মানষ কুমার সার্ন্যালের সঙ্গে দেখা করে ওনার হাতে স্মারকলিপি তুলে দেয় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। জানা গেছে মূলত নদীয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। আর তৃণমূল ছাত্র পরিষদের এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদীয়া উত্তরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল, দক্ষিণের সভাপতি রাকেশ পাড়ুই, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা অম্বর মজুমদার, ও রানাঘাট মহকুমার সভাপতি ধীমান ভট্টাচার্য্য । পাশাপাশি তাদের সঙ্গে কথা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারেরও।
 
আর এবিষয়েই এদিন রাকেশ পাড়ুই বলেন, 'কলেজ গুলিতে বাইরের ছেলেরাও ঢুকছে। আমরা চাই কলেজ কেম্পাসে প্রকৃত ছাত্র ছাত্রীরাই যাতে থাকে। তাই বাইরের লোকেদের প্রবেশ বন্ধ হোক' ক্যাম্পাসে। পাশাপাশি এবিষয়ে সম্রাট পাল জানান, ' মূলত আমরা জেলার কলেজ গুলোর সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। সাধারণ ছাত্র ছাত্রীদের সাহায্য করা আমাদের কর্তব্য ও একমাত্র লক্ষ। আর তাদের হয়ে কাজ করাই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের কাজ। তাই আমরা কলেজ গুলির পঠন পাঠনের পরিবেশ বজায় রাখতে উদ্যোগী হয়েছি'।