নিজেস্ব প্রতিবেদন, দক্ষিণ ২৪ পরগণা: ঘূর্ণিঝড় "জাওয়াদের" কারণে রাজ্যের উপকূলীয় জেলা গুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। আর তার জেরেই ইতিমধ্যে ফুঁসছে রাজ্যের অধিকাংশ নদী।
আর উত্তাল নদী ও ভরা কটালে এবার উল্টে গেল একটি পণ্যবাহী নৌকা। এমনি ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটের কাছে। আর এঘটনার পরেই স্থানীয়রা উদ্ধার করে ওই নৌকার মাঝি ও খালাসীকে। তবে এখনো পর্যন্ত এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও। প্রশাসন ও স্থানীয়দের তৎপরতায় এড়ানো সম্ভব হয়েছে বড় বিপদ।