BREAKING

Friday, 10 December 2021

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাউড়িয়ায় অনুষ্ঠান সিপিডিআর ইন্ডিয়ার


নিজেস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: দেশ জুড়ে শুক্রবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আর সেই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায় এক অনুষ্ঠান করলো সিপিডিআর, ইন্ডিয়া। এদিন বাউড়িয়ার সুরশ্রী সিনেমার সামনে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান।
আর সিপিডিআর আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিআর, ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি দিবাকর গাঙ্গুলী। প্রাক্তন বিচারপতি সুশান্ত চ্যাটার্জী। বিশিষ্ট সাংবাদিক পীযূষ নাগ, বিশিষ্ট সংগীত শিল্পী পরীক্ষিত বালা, ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী কথা ডেবিট রাও সহ আরো অনেকে। এদিন উদ্বোধনী সঙ্গীত ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে সূচনা হয় এদিনে এই অনুষ্ঠান।
আর এদিনের এই অনুষ্ঠানে  রাজ্যের বিভিন্ন জেলায় থাকা ও সংগঠনের প্রতিনিধিরা যোগদান করেন। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও তাদের হাতে স্মারক দিয়ে তাদের সংবর্ধিত করা হয়। পাশাপাশি এমন এক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি উদ্যোক্তারাও। পরে মানবাধিকার দিবস নিয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে দুএক কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।