রোহিত সেখ , নানুর , বীরভূম: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষাথীর। বৃহস্পতিবার বীরভূমের নানুরের বাসাপাড়া অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বাহাদুর মেটে বয়স আনুষ্ঠানিক ১৭ বছর। জানা গেছে নানুরের পুরাতন ডাঙ্গাপাড়া থেকে বেপরোয়া ভাবে বালি বোঝাই করে একটি ট্রাক্টর বাসাপাড়ার দিকে আসছিল। সেই সময় ব্রাহ্মণ খণ্ড বাসাপাড়া উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাহাদুর মেটে পরীক্ষা দিতে সাইকেল নিয়ে যাচ্ছিলো। আর সেই সময় রামকৃষ্ণপুর গ্রামের কাছে বেপরোয়া ভাবে আসা ওই ট্রাক্টরটি ওই স্কুল পড়ুয়ার সাইকেলে ধাক্কা মারে। আর সাথে সাথে সাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাক্টরের ভেতরে ঢুকে যায় সে।
এদিকে স্থানীয় সূত্রে খবর ওই ছাত্রকে ধাক্কা মারার পর সামনে থাকা একটি টোটোকেও ধাক্কা মারে। আর এর জেরেই টোটোটি পাশের একটি জমিতে উল্টে যায়। আর এর পরেই স্থানীয়রা ওই স্কুল পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু সেখান থেকে ওই পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। কিন্তু বর্ধমান মেদিনীপুর কলেজে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ছাত্রের।
এদিকে গ্রামবাসীরা ঘাতক ওই ট্রাক্টরটি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। আর এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকার পরিস্থিতি। যদিও পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় নানুর থানার পুলিশ। তারা ট্রাকটিকে আটক করার পাশাপাশি নিয়ন্ত্রণে আনে গোটা পরিস্থিতি।