BREAKING

Wednesday, 8 December 2021

রূপনারায়াণপুর টোল প্লাজায় বাড়ানো হলো ট্যাক্স, সমস্যায় সাধারণ মানুষ


নিজেস্ব প্রতিবেদন, আসানসোল: এবার বাংলা ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত রূপনারায়ণপুর টোল প্লাজার টেক্স অভিযোগ উঠল টোল প্লাজা কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর হঠাৎ করে এই টোল বাড়ানোকে ঘিরে সমস্যা পড়েছে ওই টোল প্লাজা ব্যাবহারকারী সাধারণ মানুষ। আর এবিষয়েই সাধারণ মানুষ জনের অভিযোগ, বিনা নোটিশেই আচমকা বাড়ানো হয় সব ধরনের গাড়ির টেক্স। আর তাই স্থানীয় গাড়ির চালকদের অভিযোগ, দিনে দশবার মেহিজাম গেলে ঝাড়খণ্ড প্রবেশ করলে লাগছে দ্বিগুন টেক্স।এত টাকা কোথায় পাব আমরা। 
আগে যেখানে চার চাকা গাড়ির জন্য ১০ টাকা লাগতো। এখন সেটা ৩০ টাকা করে দিতে হচ্ছে।  তাছাড়া ছয় চাকা গাড়ি যান বাহনে আগে লাগতো ৪০টাকা। এখন তা বেড়ে হয়েছে ৭০টাকা। আর দশ চাকা বারো চাকা গাড়ি মানে হেভি ভিকেলসের ৫০ টাকার পরিবর্তে তা বাড়িয়ে করা হয়েছে ১২০ টাকা। তাই গাড়ি চালকদের সরকারের কাছে দাবি বর্ধিত ট্যাক্স অভিলম্বে প্রত্যাহার করা হোক।
পাশাপাশি তারা আরো অভিযোগ করেন, যে পরিমান ট্যাক্স নেওয়া হচ্ছে সে তুলনায় এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ। তাছাড়া তারা আরো জানান এই টোল ট্যাক্স পার হয়ে কিছু গ্রাম রয়েছে যেটা পশ্চিমবঙ্গে পড়ে কিন্তু তাদের  ও ট্যাক্স দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

আর ট্যাক্স বাড়ার প্রসঙ্গে জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান বলেন, এটা ঠিক এই টোল প্লাজাটি জেলা পরিষদের আন্ডারে রয়েছে। কিন্তু এটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালনা করা হয়। তাই কোভিডি সময় থেকে ওই সংস্থার কর্তৃপক্ষের তরফে জেলা পরিষদে আবেদন করে আসছে ট্যাক্সের মূল্য বৃদ্ধির জন্য। আর তাই এবিষয়ে জেলা পরিষদের এক মিটিংয়ে আলোচনা করা হয়।  কিন্তু কত পরিমাণে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই বিষয়ে তার কিছুই জানা নেই। পাশাপাশি তিনি আরো বলেন মানুষের ও গাড়ি চালকদের এই সমস্যা নিয়ে তিনি জেলা পরিষদের সভাধিপতি  ও কমিটির সঙ্গে কথা বলবেন। এদিকে এদিন সাংবাদিকদের পক্ষ থেকে তাকে বেহাল রাস্তা নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তরে তিনি জানান রাস্তা খুব ভালো ছিলো। কিন্তু অতিরিক্ত বৃষ্টির জেরে তা খারাপ হয়েছে। খুব তাড়াতাড়ি এই রাস্তাটি সংস্কার করা হবে।