BREAKING

Saturday, 25 December 2021

Belur Math: প্রথা মেনে বেলুড় মঠে অনুষ্ঠিত হলো যীশু পূজা


নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: রাত পোয়ালেই বিশ্ব জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে ভগবান যীশুর জন্মদিন বা বড়দিন। আর সেই বড়দিন উপলক্ষে কলকাতার পাশাপাশি রঙিন আলোয় সেজে উঠেছে হাওড়ার বিভিন্ন চার্চ গুলি। ঠান্ডাকে উপেক্ষা করেই উৎসবের আনন্দে মেতে উঠেছে সাধারণ মানুষ।
আর সেই বড়দিনের আগের দিন অর্থাৎ শুক্রবার প্রথা মেনে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হলো ভগবান যীশুর বিশেষ পূজা। এদিন মূল মন্দিরে সন্ধ্যা আরুতির পরে শুরু হয় এই বিশেষ পূজা পাঠের অনুষ্ঠান। যেখানে মঠের মহারাজদের উপস্থিতিতে হয় এই পূজা। চলে ভগবান যীশুর জীবনী পাঠও।

যীশুকে দেওয়া হয় কেক, লজেন্স সহ অন্যান্য ভোগ। প্রসঙ্গত জানা যায়, একদা স্বামীজী তাঁর গুরু ভাইদের নিয়ে ভগবান যীশুর জীবনী পাঠে বসেন। আর ঘটনা ক্রমে সেই দিনটি ছিল বড়দিনের আগের দিন। আর সেই থেকেই এই দিনটি উদযাপিত হয় বেলুড় মঠে।