রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দুর্গাপুজোর সময় থেকে কাজ বন্ধ হয়ে পড়ে আছে বি সি সি এলের দামাগোড়িয়া খোলামূখ কয়লা খনির কয়লা উৎপাদদেনের কাজ। জানা গেছে জমি সংক্রান্ত সমস্যার জেরে কাজ বন্ধ করে দেন জমিদাতা চাষীরা। জমিদাতা কৃষকদের অভিযোগ যে খনি কতৃপক্ষ চাষীদের জমি কেটে কয়লা উত্তলন করে নেওয়ার পরেও কোনো ক্ষতিপূরণ বা সরকারি নিয়মে চাকরিও পায়নি ওই ক্ষতি গ্রস্থ কৃষকরা। আর তাই তাঁদের দাবীকে সামনে রেখে খোলামুখ কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন জমিদাতা চাষীরা। আর তাই দীর্ঘ দিন উৎপাদন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে খনি কতৃপক্ষ জমিদাতা চাষীদের সাথে কোন আলোচনা না করেই সি আই এস এফ নিয়ে ওই খনির কয়লা উত্তোলনের কাজের জন্য মেশিন ও যান বাহন নামায় খনিতে। আর তার পরেই ওই জমিদাতা চাষীরা আবার বিক্ষোভ দেখাতে শুরু করে ওই খনির সামনে। আর তার জেরেই পুনরায় কাজ বন্ধ হয়ে যায় ওই খনিতে।
আর এদিন বিক্ষোভ কারী চাষীদের দাবি, আমরা খনি বন্ধের পক্ষে নয়। কিন্তু আমাদের চাষ যোগ্য জমি কেটে কয়লা উত্তোলন করেছে খনি কতৃপক্ষ। কিন্তু তার কোনো ক্ষতিপূরণ বা চাকরি মেলেনি আমাদের পরিবারের। আর তাই আমাদের দাবি অবিলম্বে যার যার যেমন ভাবে চাকরিতে নিয়োগের ফাইল ঠিক করা আছে। তাঁদের নিয়োগ প্রক্রিয়া সেই ভাবেই চালু করতে হবে। এবং বেশ কিছু চাষীদের জমি রেজিস্ট্রি করতে হবে খনি কতৃপক্ষকে। এদিকে এই বিষয়টি নিয়ে কিছুই বলতে চাইনি ওই খনি কতৃপক্ষ। তবে দীর্ঘদিন ওই খনিতে কয়লা উৎপাদন বন্ধ থাকয় বিশাল পরিমাণের আর্থিক ক্ষতির মুখে বি সি সি এলের দামাগোড়িয়া খোলা মুখ কয়লাখনি পড়বে বলে খবর।