BREAKING

Tuesday, 7 December 2021

কি ভাবে বাড়িতে বসে করবেন আপনার আঁধার সংশোধন, রইলো তার বিস্তারিত

নিজেস্ব প্রতিবেন, অজানা বাংলা: আপনার আঁধার কার্ডে রয়েছে সামান্য ভুল। আর সেই ভুলের জন্য আপনাকে ব্যাংক, পোস্ট অফিস, পিএফ রেশন সপ সহ একাধিক জায়গায় পড়তে হচ্ছে সমস্যার সামনে। অতিরিক্ত গাঁটের করি খরচ করে কেউ বা আবার করেছে তা সংশোধন। সে হতে পারে আপনার জন্ম তারিখ বা মোবাইল নাম্বার যোগ, কিম্বা নতুন আঁধার কার্ড তৈরি বা ঠিকানা পরিবর্তন। এই সব কিছুই আপনি করতে পারবেন আপনার বাড়িতেই বসে। কিন্তু কিভাবে তা জানেন-----

তার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে আঁধারের নির্দিষ্ট ওয়েবসাইত ডব্লু ডব্লু ডব্লু.ইউআইডিআইএ.গভ.ইনে। এর পর আপনাকে যেতে হবে Get Aadhaar এ। সেখান থেকে আপনাকে যেতে হবে আপনি যা কাজ করতে চাইছেন। তবে যদি নতুন আঁধার কার্ড বা আঁধার কার্ডের সংশোধন করতে চান তবে সে ক্ষেত্রে আপনাকে যেতে হবে Book an Appointment এ। সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে Select City/Location এ। ওখানে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার নিকটবর্তী আঁধার কেন্দ্রটি। আর তার পরে ক্লিক করুন Proceed to Book Appointment এ। আর এর পরেই আপনার কাছে খুলবে একটি নতুন পেজ। সেখানে গিয়ে আপনি যা কাজ করতে চাইছেন সেটা সিলেক্ট করুন। এর পরেই আপনাকে সংশ্লিষ্ট ঘরে দিতে হবে আপনার মোবাইল নাম্বার। আর ঠিক তার নিচেই পাবেন একটি ক্যাপচার কোটের বক্স। সেই নির্দিষ্ট বক্সে ওই ক্যাপচার কোটটি দিয়ে ক্লিক করুন Generate OTP তে। 

আর সেখানে ক্লিক করলেই আপনার ফোনে পৌঁছে যাবে একটি ওটিপি। সেটি সংশ্লিষ্ট ঘরে দিয়ে ক্লিক করুন Verify OTP তে। আর তার পরেই আপনার কাছে খুলবে আঁধারের একটি নতুন পেজ। আর সেখানে প্রবেশ করে আপনি সবকিছু ঠিকঠাক ফিলাপ করুন। সবকিছু ঠিকঠাক ফিলাপ করার পর আপনি ডানদিকের কোনায় পাবেন Next অপশন সেখানে ক্লিক করার পর আপনি যান পরের পেজে সেখানে আপনি পাবেন ডেট ও টাইন। আপনি কোন দিন ও কোন সময়ে যেতে পারবেন আপনার পছন্দের ওই আঁধার কেন্দ্রে তা সিলেক্ট করুন। এর পর সব কিছু ঠিকঠাক  করে চলে যান Next অপশনে। এর পর আপনি পাবেন Payment Option সেখানে গিয়ে সিলেক্ট করুন Payment Mode মানে আপনি কিভাবে Payment করবেন তা Net Banking , UPI, Debit card তা সিলেক্ট করার পর যান Confirm Payment এ। এর পরে আপনি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করুন সংশ্লিষ্ট দপ্তরে। তার পরেই আপনি ডাউনলোড করুন আপনার AADHAARBook করা Appointment কপিটি।

আর তার পরে Book করা নির্দিষ্ট ওই দিনে চলে যান আপনার ডাউনলোড করা ওই Appointment লেটারে থাকা আঁধার কেন্দ্রে। আর গিয়ে বানিয়ে নিন আপনার আঁধার কার্ড।