BREAKING

Tuesday, 21 December 2021

BREAKING: আসানসোলের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকল


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের কন্যাপুরে। জানা গেছে মঙ্গলবার আসানসোলের কন্যাপুরের সুগম পার্কের একটি বহুতলের ৩ তলার একটি বন্ধ ফ্লাটে হঠাৎই আগুন লাগে। আর এর জেরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। এসে পৌছায় আসানসোল উত্তর থানার পুলিশও। পাশাপাশি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের প্রশাসক অমরনাথ চেট্টাপাধ্যায়।
এদিকে দমকলের দুটি গাড়ির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ওই আবাসনের তিন তলার একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটে।পাশাপাশি এদিন ওই আবাসনের আবাসিকদের অভিযোগ ওই আবাসনে জলের যোগান থাকলেও আগুন নেভানোর কোন যন্ত্র ছিল না। এদিকে এই প্রসঙ্গেই এদিন আসানসোলের পুর প্রশাসক অমরনাথ চেট্টাপাধ্যায় বলেন, দমকলের ২ টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশও। পাশাপাশি তিনি বলেন সকল আবাসিকদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে এই আবাসন থেকে।

তবে ঠিক কি ভাবে আসানসোলের এই আবাসনে আগুন লাগলো তাই তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিক ভাবে মনে করছে দমকল।