রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: টান টান উত্তেজনা ও ত্রিস্তরীও নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে মঙ্গলবার ফল প্রকাশ হলো কলকাতা পুর নির্বাচনের। আর সেই ফল প্রকাশ উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিলো কলকাতার স্ট্রং রুমগুলিকে। এদিকে বেলা যত গড়িয়েছে ততই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়েছে তৃনমূল কংগ্রেস। এদিকে ফল প্রকাশের পরে দেখা গেছে ১৩৪ টি আসন নিয়ে কলকাতা পৌর নিগমের নির্বাচনে পৌর নিগম দখল করেছে তৃণমূল কংগ্রেস।
আর কলকাতায় তৃণমূলের এই জয় উপলক্ষে এদিন আসানসোলের হটনরোড মোড়ে তৃনমুল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে উল্লাসে মাতল তৃণমূল কংগ্রেস কর্মীরা। ফটকা ফাটিয়ে সবুজ আবির খেলে সাথে মিষ্টি মুখ করে আনন্দে মাতলেন তৃনমুল কর্মীরা।
আর এই উপলক্ষে এদিন তৃণমূল শ্রমিক সংঘঠনের নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, কলকাতা বাসীকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কলকাতা বাসী বিজেপি ও সিপিআইএম কে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন যে, পশ্চিমবঙ্গের মাটি যে তৃণমূলের ঘাঁটি সেটা আবারো একবার প্রমাণিত হলো। পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া আর কোনো অন্য রাজনৈতিক দলের কোনো জায়গা নেই। ত্রিপুরার অন্যায়ের জবাব দিয়েছে কলকাতার মানুষ। আজ থেকে এই রাজ্যে বিজেপি ও সিপিআইএম এর পতন শুরু হয়ে গেল। দেশের মানুষ আগামী দিনে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজেদের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়।
অন্যদিকে আসানসোলের বি এন আর মোড়ে উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননীর মহিলা কর্মীরা। সবুজ আবির খেলে আসানসোলের ভগৎ সিং মোড় পর্যন্ত মিছিল করে।
অন্যদিকে কোলকাতা পৌরনিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের শুভেচ্ছা বার্তা জানাতে তৃণমূল ছাত্র নেতা তুলসী গোপাল রুইদাস ও কুলটি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষালের উদ্যোগে এবং কুলটির ছাত্র-যুব নেতা যতীন গুপ্তার সহযোগিতায় মঙ্গলবার কুলটি কলেজ ছাত্র সংসদের সদস্যরা সবুজ আবির মেখে ও পটকা ফাটিয়ে বিজয়োৎসব পালন করে। আর কুলটি কলেজের এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র নেতা নারায়ন মাজি, দেবজিৎ চ্যাটার্জী, দেবেন্দ্রনাথ মণ্ডল। ছাত্র সংসদের বিক্রম লাহা, বিজয় মণ্ডল, সৌরভ দাস, অভিজিৎ সিংহ রায়, মৃণাল, লোকেশ মহাপাত্র, মৃণাল তন্তুবাই।