BREAKING

Tuesday, 21 December 2021

কৃষ্ণনগরের শুরু হলো শিশু মেলা


রমিত সরকার, নদীয়া: মঙ্গলবার থেকে নদীয়ার কৃষ্ণনগরের ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে এবছরের শিশুমেলা। 
এদিন কৃষ্ণনগর রায়পাড়ার মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এই মেলা। মেলা উপলক্ষে বিভিন্ন রকম চড়রার জিনিস, সহ বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা,সহ একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ থেকে শুরু হওয়া এই মেলা আগামী তিন দিন পর্যন্ত চলবে বলে জানান ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ দাস। 
এছাড়াও মেলা কদিন সন্ধ্যেয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানান দিলীপ দাস। এদিন তিনি বলেন, আগামী ২৩ শে  ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
 
 এদিকে উদ্যোক্তাদের দাবি মেলার প্রথম দিনেই মেলায় ভিড় হয়েছে যথেষ্ট পরিমানে।