নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া, অজানা বাংলা: রাজ্যে চলছে শীতের আমেজ, আর শীত মানেই মেলা ও উৎসবের মরসুম। আর তারই মাঝে চলছে উলুবেড়িয়ার রাস মেলা। ঐতিহ্যবাহী উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দিরের সামনে রাস মঞ্চে আগামী এক মাস ধরে চলছে এই রাস উৎসব। আর উলুবেড়িয়া এই রাস উলুবেড়িয়াবাসীর পাশাপাশি হাওড়া জেলার মানুষের কাছেও জনপ্রিয় এই রাস উৎসব।
আর এই রাস উৎসব উপলক্ষে জেলার নানা প্রান্তে মানুষের ভিড়ে জমে উঠেছে এই রাস উৎসব। শুধু তাই নয় রাস উপলক্ষে বসেছে মেলাও। রাস দেখার পাশাপাশি সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে রাস মেলাতেও। পাশাপাশি রাস উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যাবস্থা করেছে উলুবেড়িয়া প্রশাসনও। পাশাপাশি সন্ধ্যার পর যান চলাচলও নিয়ন্ত্রণ করেছে পুলিশ।
অন্যদিকে রাস উপলক্ষে ভিড় জমেছে শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দির প্রাঙ্গনেও। এদিকে রাসের মেলাতেও সাধারণ মানুষ যাতে কোভিড বিধি মেনে চলেন তার জন্য রাস মেলায় সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে প্রশাসন।