নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মায়ের। এমনি ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ পাঁচলার ধুলাগড়, ফটিকগাছি রাজ্য সড়কের উপর জুজারসাহা উত্তর পাড়ার কাছে। জানা গেছে এদিন মেয়েকে নিয়ে স্কুল যাবার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মিহিলাকে ধাক্কা মেরে তার উপর দিয়ে চলে যায়।
আর এর পরেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলা। এদিকে এঘটনার পরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। জানা গেছে এর পরেই স্থানীয় বাসিন্দারা আটক করে ঘাতক ওই লরিটির চালক ও খালাসীকে। পরে ঘটনাস্থলে এসে পৌছায় পাঁচলা থানার পুলিশ। তাঁরই মৃতদেহটি তুলে পাঠায় ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘাতক ওই লিরিটির চালক ও খালাসীকে আটক করে তারা।
জানা গেছে মৃতা ওই মিহিলার নাম শম্পা মান্না। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি পাঁচলার জুজারসাহে। এদিকে স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় দ্রুত গতিতে যান চলাচলের জন্য প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা।